নজরুল বর্ষ
ময়মনসিংহে লোকজ মেলায় সুরের মূর্ছনা: জয়নুল উদ্যানে গুরু-শিষ্যের পালাগান
নজরুল বর্ষ উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলায় ঐতিহ্যবাহী পালাগান পরিবেশিত হয়েছে। হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে জেলা প্রশাসন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে। শুক্রবার নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে দর্শকশ্রোতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
কুমিল্লায় জমকালো আয়োজনে ‘নজরুল বর্ষ’ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’ শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এই বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই আয়োজনে অংশ নিচ্ছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত
পটুয়াখালীর কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ: ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মুন্সীগঞ্জে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন নিয়ে প্রস্তুতি সভা
মুন্সীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি জোরদার করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৩১ আগস্ট সারা দেশের মতো মুন্সীগঞ্জেও একযোগে এই প্রতিযোগিতার জমকালো উদ্বোধন হতে যাচ্ছে।
ময়মনসিংহে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে বিশেষ মতবিনিময় সভা
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি তৃণমূল পর্যায়ে নজরুল সংস্কৃতির চর্চা ও বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
খুলনার জিরো পয়েন্ট হবে ‘নজরুল চত্বর’: সংস্কৃতি মন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে খুলনার ঐতিহ্যবাহী জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ হিসেবে ঘোষণা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। খুলনায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।